কক্সবাজার ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দরিদ্র কমবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি দারিদ্র্য হ্রাস এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে বলে বিশ্বব্যাংকের হিসাবে উঠে এসেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিতুমীর জানান, স্বাধীন গবেষণা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ফ্যামিলি কার্ড কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দারিদ্র্য প্রায় ৫ শতাংশ কমতে পারে। প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছাতে সরকার ডিজিটাল জনপরিকাঠামো ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি ও মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি, এলএনজি ও সারের আমদানি ব্যয় বাড়ছে। সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে রাজস্ব আয় বৃদ্ধি, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের ২০২৬ সালের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি দল আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক সংস্কার, উন্নয়ন অর্থায়ন এবং দারিদ্র্য হ্রাস নিয়ে আলোচনা করে।

সূত্র: বাসস

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি ও কৃষক কার্ডে দরিদ্র কমবে

আপডেট সময় ১০:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬