কক্সবাজার ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌফলদন্ডীতে ৫০ হাজার টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় ০৭:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

সদর উপজেলার চৌফলদন্ডীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম এর উপস্থিতিতে কালু ফকির পাড়া ফুটবল একাদশ বনাম পানির ছড়া স্বপ্নবুনন ফুটবল একাডেমির মধ্যকার এই খেলার উদ্বোধন ঘোষনা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মোস্তফা কামাল ।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪:৩০ঘটিকায় চৌফলদন্ডী সবুজবাগ মডেল স্কুল মাঠে আয়োজিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম। তিনি আরও বলেন, ফুটবল আমাদের শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিযোগিতার মধ্যেও সৌহার্দ্য বজায় রাখতে শেখায়।

মহিম উদ্দীন ভুলু এর সভাপতিত্বে উদ্বোধন হওয়া এই ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফোরকান মাহমুদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নুরুল ইসলাম, জিয়াউল হক জিয়া, জামায়াত নেতা মাষ্টার মনির আহমদ, মেম্বার মোহাম্মদ মিয়া জঙ্গি ও প্রবাসী সরোয়ার কামাল সহ প্রমুখ।

উদ্বোধনী খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলকে সমর্থন দিতে মাঠে উপস্থিত হন বিভিন্ন বয়সী দর্শক। খেলা শুরুর পরপরই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা।

টুর্নামেন্টের আয়োজকরা বলেন, শুধু প্রতিযোগিতা নয়, চৌফলদন্ডীর তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

তারা আরও বলেন, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে খেলোয়াড়, দর্শক ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চৌফলদন্ডীতে ৫০ হাজার টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট সময় ০৭:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬