বিভিন্ন মহলের শোক
জামায়াতনেতা মাস্টার নজরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

- আপডেট সময় ১১:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
মহেশখালী উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রবীণ ব্যক্তিত্ব মাস্টার নজরুল ইসলামের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় উত্তর নলবিলা স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
জানাজায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ , সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুর আলম বাহাদুর, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন শরিক হন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জামায়াতের শোক:
মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম। নেতৃবৃন্দ, সংগঠন সম্প্রসারণ, মজবুতি অর্জন ও দীন প্রচার ও প্রতিষ্ঠায় মরহুম মাস্টার নজরুল ইসলামের অবদান ও কর্ম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মহান আল্লাহর কাছে যাবতীয় দীনি খিদমাত কবুলের জন্য দোয়া করেন। শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ মরহুম মাস্টার নজরুল ইসলাম কে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস নসিব করুন -আ’মীন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সেক্রেটারি ডা. নূরুল কবির, মহেশখালী উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, সেক্রেটারি আবদুর রহীম, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম সেক্রেটারি হোসনে মোবারক।



















