রামুতে অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

এম এ বাপ্পি
- আপডেট সময় ১১:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দারিয়ার দীঘি রাস্তার মাথা এলাকায় কাইসারু সুলতানা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ বিষপানের কথা বলছেন, আবার স্থানীয়ভাবে বিয়েকে কেন্দ্র করে মা-মেয়ের বিরোধের বিষয়টিও আলোচনায় এসেছে।
গত ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির অমতে তার খালাতো ভাই রানার সঙ্গে বিয়ের কথা ঠিক করা নিয়ে মা-মেয়ের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়টি দারুল জান্নাত মহিলা মাদ্রাসার এক শিক্ষিকার সঙ্গে শেয়ার করার কথাও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
ট্যাগস :



















