হ্নীলা ইউনিয়ন ১নং ওয়ার্ড দাঁড়ি পাল্লার নির্বাচনী কেন্দ্র কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৫:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে

হ্নীলা ইউনিয়ন ১নং ওয়ার্ড দাঁড়ি পাল্লার নির্বাচনী কেন্দ্র কমিটি ঘোষণা
আজ ২২ আগস্ট ২০২৫ ইংরেজি, রোজ জুমাবার, হ্নীলা ইউনিয়ন ১নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মীর মুহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারী অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও হ্নীলা ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দীন।
এছাড়াও বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মুহাম্মদ ইব্রাহিমসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
ট্যাগস :
















