কক্সবাজার ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ইসলামাবাদে জামায়াতের উদ্যোগে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

“জনগণের ভোটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব” — ভিপি বাহাদুর

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৪৭১ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

দিনব্যাপী প্রচারণায় নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি শহিদুল আলম বাহাদুর।

প্রচারণাকালে ভিপি বাহাদুর বলেন, “জনগণের ভোটে বিজয়ী হয়ে আমরা ন্যায়, আদল ও সুশাসনের ভিত্তিতে একটি কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি তৈয়ব উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুনর রশিদ, সেক্রেটারি মোহাম্মদ খোবাইব, জামায়াত নেতা মমতাজ উদ্দিন মহসিন, নুরুল হক নুর, শ্রমিক নেতা জয়নাল আবেদীন, যুব বিভাগের সভাপতি মনছুর আলম সাঈদসহ শতাধিক নেতা-কর্মী।

প্রচারণার অংশ হিসেবে ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রভিত্তিক সভা, গজালিয়া, ইছাখালি, পাহাশিয়া খালিসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসলামাবাদে জামায়াতের উদ্যোগে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

“জনগণের ভোটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব” — ভিপি বাহাদুর

আপডেট সময় ০৬:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫