রাজা পালং ইউনিয়নে গণসংযোগকালে জেলা আমীর আনোয়ারী
প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণ রাষ্ট্রের প্রয়োজন

- আপডেট সময় ১০:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ২৪২ বার পড়া হয়েছে
জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আমাদের দেশে প্রান্তিক জনগোষ্ঠী এখনো তাদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা যথাযথ পায় না। ইসলাম মানবতার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তাগাদা দেয়। যার যা প্রাপ্য তা যথাযথ ব্যক্তির হাতে তুলে দেওয়া ইসলামের নির্দেশনা। তাই প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। একমাত্র ইসলামী রাষ্ট্র’ই সকল শ্রেণি- পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে পারে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। ১২ অক্টোবর বিকেলে রাজা পালং ইউনিয়নের ৪ ও ৭ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, মাওলানা ফরিদ আহমদ, রাজা পালং ইউনিয়ন আমীর রুহুল আমিন, মাওলানা কবির আহমদ, মাওলানা ছৈয়দ হামজা, বদিউল আলম, আমীর হামজা ও জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।















