কক্সবাজারে সম্পন্ন হলো বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫

- আপডেট সময় ০৬:১২:২১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৭২৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার আয়োজনে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন) বৃত্তি পরীক্ষা–২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) জেলার চারটি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৩৮টি বিদ্যালয়ের মোট ১,৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল উদ্দিন। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন কক্স ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামু পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, আর সভাপতি ছিলেন অংকুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান।
বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেন একাধিক শিক্ষক ও কর্মকর্তা।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি কেন্দ্রে কেন্দ্র সচিব ছিলেন মোহাম্মদ শাহাজাহান, হল সুপার নিজাম উদ্দিন, মনিটরিং কর্মকর্তা আজিজুল হক ও লিনা।
হলি চাইল্ড স্কুল কেন্দ্রে কেন্দ্র সচিব ছিলেন মালেকুজ্জামান, হল সুপার মোহাম্মদ তারেক।
বাংলাবাজার আয়েশা ছিদ্দিকা কেন্দ্রে নির্বাহী কর্মকর্তা ছিলেন জুয়েল রানা, কেন্দ্র সচিব কলিম উল্লাহ, হল সুপার করিম উল্লাহ, মনিটরিং কর্মকর্তা শাহাব উদ্দিন ও আনিসুর রহমান।
আর মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, মরিচ্যা কেন্দ্রে কেন্দ্র সচিব ছিলেন আখতার হোসেন, হল সুপার সুশান্ত সেন আপন, মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ রফিক উল্লাহ ও জুয়েল রানা।
পরীক্ষার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আজিজুল হক (হলি চাইল্ড স্কুল)।
পরীক্ষা শেষে আয়োজক কমিটি জানায়, এসোসিয়েশনের সকল সদস্য প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকের সহযোগিতায় বৃত্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কফিল উদ্দিন বলেন, “কক্সবাজারে বেসরকারি প্রাথমিক শিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।




















