কক্সবাজার ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কক্সবাজার-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৪:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৫২৪ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী সোমবার (১৭ নভেম্বর) জোহরের নামাজের পর টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে সেখানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা জামায়াতের অর্থ-সম্পাদক মুহাম্মদ হোছাইন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নাছির উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি শহিদুল ইসলাম মেম্বার, মোহাম্মদ আলম, আব্দুস শাকুরসহ দলীয় নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে প্রার্থী আনোয়ারী স্থানীয় জনসাধারণের খোঁজখবর নেন, বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

স্থানীয়দের মধ্যে গণসংযোগ ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আনোয়ারী বলেন, “জনগণের বিশ্বাস, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চাই।”

নিউজটি শেয়ার করুন

টেকনাফে কক্সবাজার-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর গণসংযোগ

আপডেট সময় ০৪:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫