ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৪:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টা-এর দিকে তিনি হাসপাতালে যান।
হাসপাতালে পৌঁছে তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় তিনি মহান আল্লাহর নিকট ডা. তাহেরের সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।
রাজনৈতিক অঙ্গনে দুই দলের শীর্ষ নেতার এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ সুন্দর রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন বলেও মন্তব্য করেছেন উপস্থিতরা।




















