কক্সবাজার ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার-১ আসনের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতা নুরুল কবির’র মৃ’ত্যু’তে মুহাম্মদ শাহজাহান এর শোক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৫৫১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সম্মানিত পিতা, হারবাং-এর বিশিষ্ট সমাজসেবক নুরুল কবির সাহেব আজ সোমবার (০১ ডিসেম্বর) দুপুর ১২:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর ইন্তেকালের সংবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান গভীর শোক প্রকাশ করেছেন।

গণমাধ্যমে প্রেরিত এক শোকবাণীতে মুহাম্মদ শাহজাহান বলেন, “মরহুম নুরুল কবির সাহেব ছিলেন একজন নিরহংকারী, সৎ, বিনয়ী ও সমাজমুখী মানুষ। তিনি সারা জীবন মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে এবং সামাজিক ন্যায়–বিচার প্রতিষ্ঠায় নীরবে কাজ করে গেছেন। স্থানীয় দরিদ্র–অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে মসজিদ–মাদ্রাসার খেদমত—তিনি ছিলেন সবার কাছে সম্মানিত, প্রিয় ও আস্থার প্রতীক। তাঁর মতো আদর্শবান মানুষের মৃত্যুতে স্থানীয় সমাজ একটি গুরুত্বপূর্ণ অভিভাবককে হারালো।”

তিনি আরও বলেন, “একজন সৎ, ঈমানদার ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে নুরুল কবির সাহেবের জীবন অনেকের জন্য ছিল অনুকরণীয়। তাঁর রেখে যাওয়া নৈতিকতা, মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজসেবার উত্তরাধিকার তাঁর সন্তানদের জীবনে আরও শক্তিশালীভাবে প্রতিফলিত হবে—ইনশাআল্লাহ।”

মুহাম্মদ শাহজাহান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ যেন তাঁর সমস্ত নেক আমল কবুল করেন, তাঁর কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।”

একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার–পরিজন, বিশেষ করে তাঁর যোগ্য সন্তান আব্দুল্লাহ আল ফারুকসহ সকল আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “আল্লাহ যেন তাঁদের ধৈর্য ধারণের তাওফিক এবং এই অপূরণীয় ক্ষতি সামাল দেওয়ার শক্তি দান করেন।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার-১ আসনের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতা নুরুল কবির’র মৃ’ত্যু’তে মুহাম্মদ শাহজাহান এর শোক

আপডেট সময় ০৭:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫