উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য: অধ্যক্ষ আনোয়ারী

- আপডেট সময় ০৮:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১৪৯ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নেতৃত্বে রবিবার (৭ ডিসেম্বর) টেকনাফ পৌরসভায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে কোনো হুমকি-ধমকি বা ষড়যন্ত্র সফল হবে না। উখিয়া–টেকনাফসহ সারাদেশের মানুষ আজ পরিবর্তন ও সুশাসনের রাজনীতি প্রত্যাশা করে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়া ও সমর্থনের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।”
অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী আরও বলেন, “উন্নয়ন, মানবিকতা ও নিরাপদ সমাজ গঠনের রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। অতীতেও জামায়াত সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।”
গণসংযোগে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাইল, পৌর জামায়াত সভাপতি রবিউল আলমসহ স্থানীয় দায়িত্বশীল নেতা, কর্মী এবং সমর্থকবৃন্দ।
গণসংযোগ চলাকালে পৌর জামায়াত সভাপতি রবিউল আলম বলেন, “জনগণের বিশ্বাস, অধিকার ও উন্নয়নের সেবা করাই তাদের অঙ্গীকার। শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।”
গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা পৌর এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী প্রচারণা পরিচালনা করেন।
























