কক্সবাজার ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের আশা পূরণে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গিকার অধ্যক্ষ আনোয়ারীর

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ১৯৪ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে নির্বাচনকে সামনে রেখে টেকনাফের হ্নীলা ইউনিয়নে অনুষ্ঠিত হলো নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে মাঠপর্যায়ের দায়িত্বশীলদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” তিনি দায়িত্বশীলদের সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও জনগণের কাছাকাছি থেকে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ, হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন নিজামী ও সেক্রেটারি মো. ইব্রাহীম।

বক্তারা বলেন, শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণ পরিবর্তন চায়। মাঠপর্যায়ের নেতাকর্মীদের যৌথ প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও জনবান্ধব নির্বাচনী পরিবেশ গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

জনগণের আশা পূরণে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গিকার অধ্যক্ষ আনোয়ারীর

আপডেট সময় ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫