কক্সবাজার ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসন

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসন: মোট ভোটার ৩ লক্ষ ৮২ হাজার, মোট কেন্দ্র ১১৯, বুথ ৭২০

উসমান কুতুবী
  • আপডেট সময় ০৮:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৭৪০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

# মহেশখালীতে মোট ভোটার সংখ্যা: ২,৭৮,৮৯৮
# কুতুবদিয়ায় মোট ভোটার সংখ্যা: ১,০৩,৩৮১
# ১১৯ কেন্দ্রে মোট বুথ সংখ্যা: ৭২০

কক্সবাজার জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, কক্সবাজার জেলার মোট ভোটার সংখ্যা ১৮,২৯,১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯,৬৬,০২৮ জন, মহিলা ভোটার ৮,৬৩,১০৮ জন এবং হিজড়া ভোটার মাত্র ৬ জন।

জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮২,২৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৮৬৫ জন এবং মহিলা ভোটার ১,৭৯,৪১৪ জন।

আরও পড়ুন: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসন: মোট ভোটার ৫ লক্ষ ৩৩ হাজার, মোট কেন্দ্র ১৭৫, বুথ ১০০৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলো ৩,৪৮,১২৭ জন। এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ৩৪,১৫২ জন। জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভোটার রয়েছে কক্সবাজার-২ আসনে।

কক্সবাজার-২ আসনটি মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত। মহেশখালী উপজেলার মোট ভোটার সংখ্যা ২,৭৮,৮৯৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৫৩৬ জন এবং মহিলা ভোটার ১,৩০,৩৬২ জন। কুতুবদিয়া উপজেলার ভোটার সংখ্যা ১,০৩,৩৮১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৫৪,৩২৯ জন এবং মহিলা ভোটার ৪৯,০৫২ জন। কুতুবদিয়া উপজেলা, যা শাহসূফী হজরত আবদুল মালেক শাহ (রহ:) এর স্মৃতি বিজড়িত, জেলার ৯টি উপজেলার মধ্যে ভোটার সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় সর্বনিম্ন।

এই আসনে মোট ভোটকেন্দ্র সংখ্যা ১১৯টি। মহেশখালী উপজেলায় ৮২টি কেন্দ্র এবং কুতুবদিয়া উপজেলায় ৩৭টি কেন্দ্র রয়েছে। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল ১১৮টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালীতে মাত্র একটি বৃদ্ধি পেয়ে মোট প্রস্তাবিত ১১৯টি ভোটকেন্দ্রে মোট বুথ সংখ্যা ৭২০টি, যার মধ্যে পুরুষ বুথ ৩৫৭টি এবং মহিলা বুথ ৩৬৩টি। একইদিনে সরকার গণভোট করার সিদ্ধান্ত নেওয়ায় অস্থায়ী ৪৩টি বুথ যুক্ত করা হয়েছে, যার মধ্যে মহেশখালীতে ৩৬টি এবং কুতুবদিয়ায় ৭টি।

আরও পড়ুন: কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসন : মোট ভোটার ৫ লক্ষ ৪০ হাজার, মোট কেন্দ্র ১৮১, বুথ ১১০২

ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, কক্সবাজার-২ আসনটি পূর্বে বৃহত্তর মহেশখালী ও কক্সবাজার সদর উপজেলা নিয়ে গঠিত ছিল। কুতুবদিয়া উপজেলা আগে চকরিয়া উপজেলার সঙ্গে যুক্ত ছিল। ১৯৮৪ সালে আসনের পুনর্বিন্যাসের মাধ্যমে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে কক্সবাজার-২ গঠিত হয়। এরপর থেকে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা নিম্নরূপ:

—১৯৮৬ ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি হতে উইং কমান্ডার জহিরুল ইসলাম,
—১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাকশাল হতে মোহাম্মদ ইসহাক বিএ,
—১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে এটিএম নুরুল বশর চৌধুরী,
—১৯৯৬ সালের জুন ও  ২০০১ সালে অনুষ্ঠিত সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে পরপর দুইবার আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ,
—২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী হতে ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ,
—২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ দ্বাদশ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে পর পর তিন বার আওয়ামী লীগ হতে আশেক উল্লাহ রফিক নির্বাচিত হন।

আরও পড়ুন: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসন : মোট ভোটার ৩ লক্ষ ৭৩ হাজার, মোট কেন্দ্র ১১১, বুথ ৭৩৪

বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন: বিএনপি থেকে দুই বারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে দলের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, এনসিপি থেকে দলের কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন, এবি পার্টি থেকে এনামুল হক সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা জিয়াউল হক, গণ অধিকার পরিষদ থেকে অ্যাডভোকেট এস.এম রোকনুজ্জামান খাঁন।

কক্সবাজার-২ আসন গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল, কয়লা বিদ্যুৎকেন্দ্র, ধলঘাটা অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ভৌগোলিক অবস্থান এবং বঙ্গোপসাগরের কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নজর কাড়ে। এছাড়া, এ আসনে তিনটি পুলিশি থানা (মহেশখালী, কুতুবদিয়া ও মহেশখালী বন্দর) থাকা এটিকে নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসন

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসন: মোট ভোটার ৩ লক্ষ ৮২ হাজার, মোট কেন্দ্র ১১৯, বুথ ৭২০

আপডেট সময় ০৮:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫