কক্সবাজার ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি মেনে ব্যানার-ফেস্টুন অপসারণ করতে দলের নেতাকর্মীদের অনুরোধ লুৎফর রহমান কাজলের

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১২৩ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের প্রতি ব্যানার–ফেস্টুন অপসারণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণে এলাকায় বিভিন্ন স্থানে দেয়াল লিখন, ব্যানার–ফেস্টুন ও প্রচারণামূলক সামগ্রী টানানো হয়েছে—এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে এসব সামগ্রী অপসারণ বাধ্যতামূলক।”

তিনি আরও বলেন, “আইন মেনে শৃঙ্খলাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। তাই সবাইকে অনুরোধ করছি—নিজ নিজ উদ্যোগে আচরণবিধির প্রতি সম্মান দেখিয়ে দ্রুত ব্যানার–ফেস্টুনগুলো নামিয়ে ফেলুন।”

বিবৃতির শেষাংশে লুৎফর রহমান কাজল নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং দলীয় নেতা–কর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনী আচরণবিধি মেনে ব্যানার-ফেস্টুন অপসারণ করতে দলের নেতাকর্মীদের অনুরোধ লুৎফর রহমান কাজলের

আপডেট সময় ০৯:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫