কক্সবাজার ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি মেনে ব্যানার–ফেস্টুন অপসারণের আহ্বান বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের প্রতি পোষ্টার–ব্যানার–ফেস্টুন অপসারণের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে  তিনি বলেন, “আমার মহেশখালী–কুতুবদিয়ার নেতা–কর্মী ও সমর্থকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নির্বাচনী এলাকায় যে সব পোষ্টার, ব্যানার–ফেস্টুন টানানো হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। তবে তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে এসব প্রচারণা সামগ্রী অপসারণ করা নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী বাধ্যতামূলক।”

তিনি আরও বলেন, “যারা নিজ উদ্যোগে এসব ব্যানার–ফেস্টুন টানিয়েছিলেন, তাদের প্রতি বিনীত অনুরোধ—আইন ও আচরণবিধির প্রতি সম্মান দেখিয়ে দ্রুত নিজ দায়িত্বে এগুলো অপসারণ করে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখুন।”

আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানান, “উৎসবমুখর, সৌহার্দপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া আমাদের সবার দায়িত্ব। আসুন আচরণবিধি মেনে চলার মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালন করি।”

বিবৃতির শেষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনী আচরণবিধি মেনে ব্যানার–ফেস্টুন অপসারণের আহ্বান বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের

আপডেট সময় ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫