ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৮:৩৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২৮৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছি।”
লন্ডনে বাংলাদেশ সময় বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “সামনের পথ অসম্ভব কঠিন। কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেকে সুন্দর কথা সুন্দর বলতে পারবেন কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যদি কঠিন পথ পাড়ি দিতে চাই।”
উল্লেখ্য, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সর্বশেষ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।
























