কক্সবাজার ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ২৭০ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি:
শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী দক্ষিণ শাখার উপজেলা আমীর মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে জাকের হোসাইন বলেন, “শহীদ ওসমান হাদি ইসলামী আন্দোলনের পথে আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না; বরং তা আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করে। শহীদদের আদর্শ বুকে ধারণ করেই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো সহজ নয়, তবে শহীদদের আত্মত্যাগ আমাদের সাহস ও প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভা জামায়াতের সভাপতি মোতাহের হোসেন, সেক্রেটারি মহি উদ্দীন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবুল কাসেমসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ ওসমান হাদির সংগ্রামী জীবন, ত্যাগ ও ইসলামী আন্দোলনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের আদর্শ বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫