কক্সবাজার ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের হোয়াইক্যংয়ে যুবক অপহরণ, কম্বনিয়া পাহাড় থেকে উদ্ধার হলো লাশ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২৫১ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের হোয়াইক্যংয়ে জাহেদ হোসাইন (২০) নামক এক যুবককে অপহরণ করেছে সংঘবদ্ধ অপহরণকারীচক্র। পরে স্থানীয় কম্বনিয়া পাহাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত যুবক ওই এলাকার রমজান আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি।

ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।

স্থানীয় একজন দোকানদারের বরাত দিয়ে নিহত জাহেদের চাচা মোহাম্মদ আলী জানান, কোনো একটা নাম্বার থেকে জাহেদকে ফোন করে। এরপর সে কম্বনিয়া পাহাড়ের দিকে যায়। রাতভর আর ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেকনাফের হোয়াইক্যংয়ে যুবক অপহরণ, কম্বনিয়া পাহাড় থেকে উদ্ধার হলো লাশ

আপডেট সময় ১২:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬