কক্সবাজার ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণকারী ও মানব পাচারকারী দুই গ্রুপের গোলাগুলিতে টেকনাফের নোয়াখালী পাড়ায় কিশোরী নিহত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ২৪৬ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অপহরণকারী ও মানব পাচারকারী দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। নিহত কিশোরীর নাম সুমাইয়া আক্তার (১৮)। সে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা ছিদ্দিকের মেয়ে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী এলাকার ফার্ম পাড়ার গহীন পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় সুমাইয়া খাবার পানি সংগ্রহ করে বাইরে থেকে বাড়ির উঠানে আসার মুহূর্তে পাহাড়ের দিক থেকে ছোড়া একটি গুলি তার শরীরে লাগে। এতে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর পিতা ছিদ্দিক জানান, রাতের আঁধারে কারা গুলি করেছে তা স্পষ্টভাবে বোঝা যায়নি। তবে পাহাড়ি এলাকায় অপহরণকারী দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছিল। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পাহাড়ি এলাকায় অপহরণকারী ও মানব পাচারকারী চক্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছে। শুক্রবার সন্ধ্যার গোলাগুলির সময় ছোড়া গুলিতেই কিশোরীটি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নোয়াখালী পাড়া এলাকায় এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে টিম পাঠায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

অপহরণকারী ও মানব পাচারকারী দুই গ্রুপের গোলাগুলিতে টেকনাফের নোয়াখালী পাড়ায় কিশোরী নিহত

আপডেট সময় ০৮:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬