মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১১ পাচারকারী আটক

- আপডেট সময় ১০:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ২২৬ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘তাজউদ্দিন’ সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
















