রামুতে পুলিশের অভিযানে ১ হাজার ৭০০ ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ১০:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ২১১ বার পড়া হয়েছে
রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ঝুমকাটা গ্রাম থেকে রফিকুল ইসলাম ও আবদু শক্কুরকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















