কক্সবাজার ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা মোক্তার আহম্মদ (রহ.)-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে শহিদুল আলম বাহাদুরের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কক্সবাজার-০৩ (সদর, রামু ও ঈদগাঁও) সংসদীয় আসনে দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর তার নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন।

আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯:৩০ টায় তিনি সদর উপজেলার ঝিলংজা ও খরুলিয়া থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন তার মরহুম পিতা, কক্সবাজারে ইসলামী আন্দোলনের সিপাহ সালার মরহুম চেয়ারম্যান মাওলানা মোক্তার আহম্মদ (রহ), মাওলানা আবদুল গফুর (রহ) ও অন্যান্য প্রবীণ মুরুব্বিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।

এদিন সকালে শহিদুল আলম বাহাদুর ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন এবং এলাকায় গণসংযোগ চালাবেন। বিকাল ৪ টায় লিংক রোডে একটি পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে তিনি নিজস্ব বক্তৃতার মাধ্যমে জনগণকে নির্বাচনী পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও ঝিলংজা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, “২২ জানুয়ারি থেকে শহিদুল আলম বাহাদুর আগামীতে রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি সাধারণ জনগণের সামনে তুলে ধরবেন এবং সর্বস্তরের মানুষকে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানাবেন।”

প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ নুরুল হক নুর নিশ্চিত করেছেন যে, ২২ জানুয়ারি থেকে শহিদুল আলম বাহাদুর নির্বাচনী প্রচারণা কার্যক্রমের মাধ্যমে জনগণের সামনে তার রাজনৈতিক অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

মাওলানা মোক্তার আহম্মদ (রহ.)-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে শহিদুল আলম বাহাদুরের নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় ১২:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬