হোটেল মোটেল খাতে ব্যাপক উন্নয়ন ও প্লট বরাদ্দের ন্যায্যতা নিশ্চিত করা হবে: শহীদুল আলম বাহাদুর

- আপডেট সময় ০৯:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৩০ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের কলাতলী মোড়ে কক্সবাজার-০২ (সদর-রামু-ঈদগাঁও) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুরের নির্বাচনী পথসভা আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তারা বলেন, ৫ আগস্টের পর কক্সবাজারের হোটেল-মোটেল খাত সবচেয়ে বেশি প্লট বরাদ্দ ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনিয়ম, দখলদারিত্ব ও স্বজনপ্রীতির কারণে পর্যটননির্ভর এই শিল্প আজ সংকটে পড়েছে আমরা এ ক্লান্তিলগ্ন থেকে উত্তরণের মাধ্যমে বিভাগ ভিত্তিক উন্নত থেকে উন্নতর করবো, ইনশাআল্লাহ।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আমনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে কক্সবাজারের পর্যটন শিল্প রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো। অবৈধ প্লট বরাদ্দ ও ব্যবসায়িক হয়রানি বন্ধ করে স্থানীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়া হবে—এটাই আমাদের অঙ্গীকার।
পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মো. শাকিল, সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ, রফিক উল্লাহ মুকুল, নুরুল আমিন, এনসিপি নেতা সাঈদ ও জুনাইদ প্রমুখ। বক্তারা আরো বলেন, পর্যটনখাতে স্থিতিশীলতা ফিরিয়ে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করে ন্যায়ভিত্তিক প্রশাসনের প্রয়োজনীয়তা নিশ্চিত করবো।
মাও. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ পথসভায় ১২ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা উন্নয়ন ও সুশাসনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে ভিপি বাহাদুর রামু উপজেলার চেইন্দা, শহরের ৬নং ওয়ার্ডের দঃ রুমালিয়ার ছড়া, আলীর জাঁহালে পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
























