কক্সবাজার ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ার কৃতি সন্তান সাইফুল্লাহ আবিরের লেফটেন্যান্ট কমিশন লাভ

এম এ সবুজ
  • আপডেট সময় ১২:০০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ২৭৯ বার পড়া হয়েছে

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের কৃতি সন্তান সাইফুল্লাহ আবির বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৯০তম দীর্ঘমেয়াদী (লং কোর্স) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেছেন।

কঠোর ও সাফল্যমণ্ডিত প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হওয়ায় তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে, যেন তিনি একজন সৎ, আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হিসেবে দেশের সেবা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এদিকে তাঁর এ গৌরবোজ্জ্বল অর্জনে এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ার কৃতি সন্তান সাইফুল্লাহ আবিরের লেফটেন্যান্ট কমিশন লাভ

আপডেট সময় ১২:০০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬