কক্সবাজার ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ছিনতাইকারী আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২৮৪ বার পড়া হয়েছে

Oplus_131072

শুক্রবার (২৬ জুন) রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক তৎপরতায় এক

ছিনতাইকারীকে আটক করা হয়েছে। লোকোমাস্টার, গার্ড, অনবোর্ড সার্ভিস কর্মী এবং পুলিশের সমন্বিত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।

জানা যায়, ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছাড়ার পর প্ল্যাটফর্মে থাকা এক যাত্রীর ব্যাগ টান দিয়ে ছিনতাইকারী চলন্ত ট্রেনে উঠে পড়ে। ঘটনাটি দেখতে পান কর্তব্যরত সহকারী লোকোমাস্টার রেজাউল। তিনি সঙ্গে সঙ্গে ওয়াকি-টকির মাধ্যমে ট্রেনের গার্ড আলামিন হাওলাদারকে বিষয়টি জানান।

পরে গার্ড বিষয়টি অনবোর্ড সার্ভিসের দায়িত্বরত ম্যানেজার শরীফ আহমেদকে অবহিত করলে তিনি স্টুয়ার্ডদের বিভিন্ন বগিতে তল্লাশির নির্দেশ দেন। একপর্যায়ে স্টুয়ার্ডরা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে আটক করেন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ব্যাগ ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং জানায়, ব্যাগটি ট্রেনের জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। তার কাছ থেকে একটি ব্লেড ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ছিনতাইকারীকে আটকের কাজে রেলওয়ের কর্মীদের পাশাপাশি ঢাকা রেঞ্জ পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

রেলওয়ের সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনে দায়িত্বরত বিভিন্ন বিভাগের সমন্বিত তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ছিনতাইকারী আটক

আপডেট সময় ০১:১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬