ইসলামিক ফাউন্ডেশনের ভুয়া নিয়োগ, সতর্ক থাকার আহ্বান

- আপডেট সময় ০১:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৩০৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রচারিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শীর্ষক একটি নিয়োগ বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারিত ওই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো ধরনের সম্পর্ক নেই। চাকরিপ্রত্যাশীদের এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন না করার জন্য বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, তাদের সব ধরনের বৈধ নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত মাধ্যমে প্রকাশ করা হয়। তাই চাকরি সংক্রান্ত তথ্য যাচাই না করে কোনো আবেদন বা অর্থ প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।



















