কক্সবাজার ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০২:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১৯৩ বার পড়া হয়েছে

oplus_2097152

কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুলাই (শনিবার) সকাল সাড়ে ৯টায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সংগঠনের প্রচার কার্যক্রমকে আরও বেগবান ও আধুনিক করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের।

তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। সত্য ও ন্যায়ের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে প্রচার ও মিডিয়া বিভাগের কর্মীদের অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জামায়াতের গঠনমূলক কার্যক্রম সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। তিনি সাংগঠনিক প্রচার ও মিডিয়া ব্যবস্থাপনায় জেলা শাখার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তৃণমূল পর্যায় থেকে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কক্সবাজার জেলা সাংগঠনিক সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগ সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা অংশ নেন। বক্তারা নিজ নিজ উপজেলার প্রচার কার্যক্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে এবং বর্তমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে প্রচার বিভাগকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬