কক্সবাজার ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্টার টিপু সুলতানের ফেসবুক পোস্টের পর প্রশাসনের দ্রুত উদ্যোগে রামপুরের জলাবদ্ধতা নিরসন, কৃতজ্ঞ এলাকাবাসী

এম এ সবুজ
  • আপডেট সময় ০১:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৯২ বার পড়া হয়েছে

Oplus_131072

চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে বাড়ির আঙিনা, সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে গিয়ে প্রায় ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

এ অবস্থায় এলাকার সমস্যা তুলে ধরে মাস্টার টিপু সুলতান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, রামপুর এলাকায় প্রায় ২০০ পরিবার পানিবন্দি রয়েছে এবং জরুরি প্রশাসনিক সহযোগিতা পেলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে অল্প সময়ের মধ্যেই জমে থাকা পানি নেমে যেতে শুরু করে এবং পানিবন্দি পরিবারগুলো স্বস্তি ফিরে পায়।

এ সময় বিএনপির নেতা এনামুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করেন এবং পানি নিষ্কাশন কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেন।

দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা মাস্টার টিপু সুলতান, বিএনপির সংগ্রামী নেতা এনামুল হক এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসীর ভাষ্য, সময়মতো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের কারণেই দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

স্থানীয়দের দাবি, ভবিষ্যতে স্থায়ী ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে বর্ষা মৌসুমে এ ধরনের জলাবদ্ধতার পুনরাবৃত্তি আর হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাস্টার টিপু সুলতানের ফেসবুক পোস্টের পর প্রশাসনের দ্রুত উদ্যোগে রামপুরের জলাবদ্ধতা নিরসন, কৃতজ্ঞ এলাকাবাসী

আপডেট সময় ০১:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬