কক্সবাজার ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় পল্টনের দুই পিলার তলিয়ে যাওয়ায় অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা

কুতুবদিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ২১৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌপথে চলাচলকারী সি-ট্রাক অঘোষিতভাবে বন্ধ হয়ে গেছে। কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে পল্টনের (জেটি) দুটি পিলার তলিয়ে যাওয়ায় সি-ট্রাক ভিড়তে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে দ্বীপবাসী, বিশেষ করে নিয়মিত যাতায়াতকারী শত শত যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে উত্তাল সাগরে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সি-ট্রাক চালু করা হলেও বর্ষার মধ্যেই তা বন্ধ হয়ে যাওয়ায় সেবাটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সরকারি কাজে যাতায়াতকারী মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে। বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে বিকল্প নৌযানে যাতায়াত করছেন।

স্থানীয় বাসিন্দা অধ্যাপক আওরঙ্গজেব বলেন, “বর্ষা মৌসুমে যদি সি-ট্রাকই চলাচল করতে না পারে, তাহলে এটি চালুর উদ্দেশ্য কী? সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্যই তো এ সেবা। প্রয়োজনের সময় এটি বন্ধ থাকায় আমরা চরম দুর্ভোগে পড়েছি।”

যাত্রী জাফর আলম বলেন, “পল্টনের ক্ষতিগ্রস্ত পিলার দ্রুত সংস্কার করে সি-ট্রাক চলাচল স্বাভাবিক করা জরুরি। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প নৌযানে পারাপার করছেন।”

স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পল্টন সংস্কার করে সি-ট্রাক চলাচল পুনরায় চালু করার উদ্যোগ নিক। তাদের মতে, নিরাপদ ও নিরবচ্ছিন্ন নৌযোগাযোগ নিশ্চিত করা না গেলে কুতুবদিয়ার মানুষের দুর্ভোগ আরও তীব্র হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে দ্রুত সমস্যার সমাধান এবং সি-ট্রাক চলাচল পুনরায় চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়ায় পল্টনের দুই পিলার তলিয়ে যাওয়ায় অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় ০৬:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬