কক্সবাজার ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতা: ব্যাহত পাঠদান, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৯১ বার পড়া হয়েছে

সামান্য বৃষ্টিতেই কক্সবাজারের চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ (টিচার্স রুম) ও বিদ্যালয় মাঠ পানিতে তলিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের এ সমস্যায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিদ্যালয় সংশ্লিষ্টদের অভিযোগ, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বর্ষণেই পুরো ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও শ্রেণিকক্ষে পাঠ গ্রহণে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

এদিকে বিদ্যালয়ের বিশুদ্ধ পানির টিউবওয়েলও জলাবদ্ধতার মধ্যে থাকায় নিরাপদ পানি ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। অভিভাবকরাও এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয়দের মতে, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত বাস্তবায়ন না হলে বর্ষা মৌসুমজুড়ে শিক্ষার পরিবেশ আরও নাজুক হয়ে পড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং বিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলা হোক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতা: ব্যাহত পাঠদান, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

আপডেট সময় ০৬:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬