কক্সবাজার ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ইয়াবা সুন্দরী আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৪৯১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রোকসানা বেগমের বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া রোকসানা বেগমের স্বামী আবদুল জলিল। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ইয়াবা সুন্দরী আটক

আপডেট সময় ০৮:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬