কক্সবাজার ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আল নোমান
  • আপডেট সময় ০৮:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১১৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রামু থানা পুলিশ জানায়, গত ১২ জুলাই ২০২৬, রাত সাড়ে ১১টার দিকে রামু থানার ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) খোরশেদ আলমের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মুহাম্মদ জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঈদগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঈদগড় ইউনিয়নের পানিস্যা ঘোনা এলাকা থেকে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোস্তাক আহম্মদ প্রকাশ বাবুল (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আবু শামার ছেলে এবং রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় একাধিক ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর আসামিকে আজ ১৩ জুলাই ২০২৬ তারিখে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে রামু থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামুতে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬