কক্সবাজার ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মহেশখালীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে জেলা জামায়াত আমীর আনোয়ারী

উপকুলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ১৪৭ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকুলীয় এলাকায় বসবাসকারী মানুষ। জোয়ার-ভাটার সাথে তাদের জীবনের নিশ্চয়তা ও অনিশ্চয়তার দোলাচলে দিনাতিপাত করছে। বিশেষ করে মাতারবাড়ীর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

হওয়ায় ঐ এলাকার শত শত বাড়ি এখনো পানির নিচে পড়ে রয়েছে। আমি অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাতারবাড়ী এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের টেকসই সংস্কারের দাবি জানাচ্ছি। এখানকার মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা ও পুনর্বাসনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে সামর্থ্যের আলোকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষয়ক্ষতির তুলনায় মানবিক সহায়তার পরিমাণ খুবই অপ্রতুল। আমি সরকারি-বেসরকারি পর্যায়ের সকল পক্ষকে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য অনুরোধ করছি। ১৮ জুলাই মহেশখালী উপজেলার পৌরসভা এলাকা, কুতুবজোম, মাতারবাড়ীসহ বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, মহেশখালী দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, সেক্রেটারি আবদুর রহীম, মহেশখালী উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা বশীর উদ্দিন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, সমাজসেবক মুহাম্মদ আলমগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে জেলা জামায়াত আমীর আনোয়ারী

উপকুলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে

আপডেট সময় ১১:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬