কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

- আপডেট সময় ০৮:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৮৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার শহর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং চত্বরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কোর্ট বিল্ডিং চত্বরে সমাবেশ এবং পরে বিক্ষোভ গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বার্মিজ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলার আমীর মাওলানা খুরশিদ আলম আনছারী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জাহেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী হাজারো শহীদের রক্ত এবং আহত-পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের ত্যাগ যেন বৃথা না যায়। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
একই সঙ্গে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারী সকল জুলাই যোদ্ধার সম্মান, পুনর্বাসন, চিকিৎসা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
তিনি আরো বলেন, “আমরা সরকারকে আহ্বান জানাই—জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রতি জাতির দায়িত্ব পালন করুন।”
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ কক্সবাজার জেলার সেক্রেটারি জে. এইচ. এম. ইউনুছ, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক শামশুল হক শারেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, এনসিপি কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক রাইয়্যান কাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, বাংলাদেশ খেলাফত মজলিশ কক্সবাজার জেলার দপ্তর সম্পাদক এইচ. এম. নুরুল্লাহ, এনসিপি কক্সবাজার সদরের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলার আহ্বায়ক আসিফ বাপ্পী, জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলার আহ্বায়ক আতহার সাকিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আইনজীবী শাখার অফিস সম্পাদক অ্যাডভোকেট দেলাওয়ার হোসাইন, জাতীয় যুবশক্তি কক্সবাজার পৌরসভার আহ্বায়ক আলীম উদ্দিন হিলমী।

সমাবেশটি সঞ্চালনা করেন এনসিপি কক্সবাজার জেলা সদস্য সচিব মো. ওমর ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল এবং সহকারী সেক্রেটারি দরবেশ আলী আরমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।














