কক্সবাজার ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩

এম এ সবুজ
  • আপডেট সময় ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৬৮ বার পড়া হয়েছে

Oplus_131072

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কালামের সাগরিকা গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশের স্পেশাল অভিযান টিম।

অভিযানকালে হোটেলের একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, অসামাজিক কার্যকলাপসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ চকরিয়া গড়ে তুলতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চকরিয়া থানা পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬