সাংগঠনিক সফরে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে কক্সবাজার শহর জামায়াত আমীরের মতবিনিময়

- আপডেট সময় ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৩০ বার পড়া হয়েছে
সাংগঠনিক সফরে কক্সবাজারে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, রিফাত রশিদ ও আবু বাকের মজুমদার।
এনসিপির কক্সবাজার জেলা আহ্বায়ক প্রফেসর আখতার আলম, সদস্য সচিব ওমর ফারুকসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে দেশের সামগ্রিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ ও ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় শেষে কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেন, “আলাপ-আলোচনায় সবাইকে খুব আন্তরিক মনে হয়েছে। মহান আল্লাহ তাআলা সবাইকে দেশের জন্য ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ ভূমিকা পালন করার তৌফিক দিন।”




















