কক্সবাজার ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: উদ্বেগ কক্সবাজার গ্র‍্যাজুয়েট প্রেস ক্লাবের

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০১:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলায় সাংবাদিক মোহাম্মদ আব্দুল হালিম ও শামসুল আলম শ্রাবণকে আসামী করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিএনপি নেতা অ্যাড. মোসলেম উদ্দিন।

দ্রুত বিচার আইনের মামলায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার গ্র‍্যাজুয়েট প্রেস ক্লাব(জেপিসি)।

সংগঠনটির আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব এরফান হোছাইন এক বিবৃতিতে নিন্দা জানিয়ে মামলা থেকে তাদেরকে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

নেতৃবৃন্দ মনে করেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

যে ঘটনার কথা উল্লেখ করে মামলা করা হয়েছে সেখানে সাংবাদিক মোহাম্মদ আব্দুল হালিম ও শামসুল আলম শ্রাবণ উপস্থিত ছিলেন না।

অভিযুক্তদের তালিকায় ১১ নম্বরে থাকা ‘দৈনিক আমার সংবাদ’-এর কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আবদুল হালিম ঘটনার দিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী (প্রায় কোমাচ্ছন্ন অবস্থায়) ছিলেন। অপরদিকে ১২ নম্বর আসামি ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’-এর জেলা প্রতিনিধি শামশুল আলম শ্রাবণ ওই সময় নিজ বাসায় ঘুমে ছিলেন। ঘটনার সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও প্রত্যক্ষদর্শী বা ভিডিও ফুটেজ যাচাই না করে সাংবাদিকদের যেভাবে আসামি করা হয়েছে, তা বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলেছে। তারপরও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদেরকে আসামী করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও গণমাধ্যমকে কন্ঠরোধ এর অভিপ্রায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: উদ্বেগ কক্সবাজার গ্র‍্যাজুয়েট প্রেস ক্লাবের

আপডেট সময় ০১:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬