কক্সবাজার ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে খতনা ক্যাম্পের পর অসুস্থ শতাধিক শিশু, দ্রুত চিকিৎসা টিম পাঠানোর দাবি

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট সময় ১২:২৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসার কথা বলে আয়োজিত একটি খতনা ক্যাম্পের পর বিপুলসংখ্যক শিশু শারীরিক জটিলতায় পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশুদিন প্রায় দেড় শতাধিক সদস্যের একটি প্রতিনিধি দল চিকিৎসাসেবা দেওয়ার কথা বলে ইউএনওর অনুমতি নিয়ে সেন্টমার্টিনে আসে। পরে তারা শিশুদের খতনা করানোর একটি ক্যাম্প পরিচালনা করে। প্রথম ১০০ শিশুর কাছ থেকে ১০০ টাকা এবং পরবর্তী শিশুদের কাছ থেকে ৭০০ টাকা করে ফি/টোকেন নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, ক্যাম্পে প্রায় ৩০০ থেকে ৫০০ শিশুর খতনা করানো হয়। চিকিৎসাসেবা শেষে আয়োজকরা বুধবার সকালে দ্বীপ ত্যাগ করেন।

তবে তারা চলে যাওয়ার পর থেকে শিশুদের মধ্যে বিভিন্ন জটিলতা দেখা দিতে শুরু করে। স্থানীয় হাসপাতাল সূত্রে বলা হয়েছে, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ থেকে ৬০ শিশু রক্তক্ষরণ, ফোলা ও তীব্র ব্যথাসহ বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসে। কয়েকজন শিশুর ইনফেকশন ও অন্যান্য জটিলতাও দেখা দিয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় হাসপাতালে ভর্তি এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, খতনা-পরবর্তী যথাযথ চিকিৎসা, সেলাই, ওষুধ ও ব্যান্ডেজের ব্যবস্থা না থাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ক্যাম্প আয়োজকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ অবস্থায় সেন্টমার্টিনে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল টিম পাঠানোর পাশাপাশি সংকটাপন্ন শিশুদের কক্সবাজার বা চট্টগ্রামে এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেন্টমার্টিনে খতনা ক্যাম্পের পর অসুস্থ শতাধিক শিশু, দ্রুত চিকিৎসা টিম পাঠানোর দাবি

আপডেট সময় ১২:২৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬