কক্সবাজার ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. নুরুল হাকিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উখিয়ার বালুখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।

আটক মো. নুরুল হাকিম উখিয়া উপজেলার এফডিএমএন ক্যাম্প-৫-এর ব্লক-ই-৬-এর বাসিন্দা। তিনি জকরিয়ার ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে বালুখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের পুকুরের পাশ দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হলে টহল দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

পরে তার হাতে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানানো হয়।

৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৮:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬