কক্সবাজার ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইজি’র বাসায় গ্রেপ্তারকৃত ৩৪ জনই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

Oplus_131072

রাজধানীর পূর্বাচল সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাসাতে মাদক ও মদের আড্ডা থেকে আটক ৮৫ নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্তদের বড় একটি অংশ রাজধানীসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বলে পরিচয় দিয়েছেন। এর মধ্যে অন্তত ১২ জন ছাত্রী এবং ২২ জন ছাত্রের নাম-পরিচয় পাওয়া গেছে

তালিকা যাচাই করে দেখা গেছে, ওই বাড়িটিতে রহস্যময় বৈঠকে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের(বিইউপি) ৫ জন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ৪ জন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ৩ জন করে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছেন দুজন। এ ছাড়া ইংরেজি মাধ্যমের ও লেভেল-এ লেভেলের ছাত্রীও রয়েছেন এই তালিকায়।

জানা গেছে, গোপন বৈঠকে অংশ নিয়েছেন বিতর্কিত বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কমপক্ষে ২০ জন কর্মকর্তা। ছিলেন গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি), প্রাণ-আরএফএল গ্রুপ, ফিলিপ মরিস, ইয়ামাহা মোটরসাইকেল সংযোজনকারী ও পরিবেশক এসিআই মোটরসসহ বিভিন্ন কোম্পানিতে কর্মরত পদস্থ কর্মকর্তারা। করপোরেট প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক কর্মকর্তার একটি বাড়িতে জড়ো হওয়াকে ‘কাকতাল’ মানতে নারাজ আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য ও গোয়েন্দারা। তারা বলছেন, ওই বৈঠকের নেপথ্যে রয়েছে গভীর রহস্যময় ষড়যন্ত্র।

পুলিশ জানিয়েছে, পুলিশ অফিসার্স হাউজিংয়ের ওই বাড়িটি মঙ্গলবার ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। বাড়িটি অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির কাছে ভাড়া দেওয়া ছিল। সেখানে গত সোমবার রাতে অভিযানে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তবে অভিযান থামাতে নানামুখী তদবির করেন আব্দুল্লাহ আল জহির। কিন্তু তদবির উপেক্ষা করে অভিযান অব্যাহত রাখে ডিবি পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিআইজি’র বাসায় গ্রেপ্তারকৃত ৩৪ জনই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী

আপডেট সময় ০৮:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬