কক্সবাজার ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতার সেবায় সীমান্তের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ২৬০ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্ত এলাকার শীতার্ত, গরীব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর উদ্যোগে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনস্থ খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি, অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. মাসুদ রানা।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী এলাকার জনগণ বিজিবির ওপর আস্থা রাখছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিজিবিকে সহযোগিতা করছে। বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে (৬৪ বিজিবি)

বিজিবি সূত্র আরও জানায়, ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বাংলাদেশের সর্ব দক্ষিণে বাংলাদেশ–মায়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্তবর্তী জনপদের “আস্থার প্রতীক” হিসেবে দৃষ্টান্ত স্থাপনে প্রতিজ্ঞাবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

মানবতার সেবায় সীমান্তের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)

আপডেট সময় ০৩:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬