কক্সবাজার ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ২৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের হামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত র‍্যাব কর্মকর্তা হলেন র‍্যাব-৭ চট্টগ্রামের ডিএডি মো. মোতালেব।

প্রাপ্ত তথ্যমতে, সোমবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে র‍্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযানে গেলে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। হামলায় গুলিবিদ্ধ হয়ে ডিএডি মো. মোতালেব ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত অপর তিন র‍্যাব সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই এলাকায় র‍্যাবের অতিরিক্ত সদস্য, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ ফোর্স মোতায়েন করা হয়। সন্ধ্যার পর থেকে পুরো এলাকায় ব্যাপক অভিযান শুরু করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, র‍্যাবের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আশঙ্কাজনক আরও ৩

আপডেট সময় ০৯:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬