এনসিপির প্রথম দফায় কক্সবাজারে তিন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৯:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৩৫১ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম দফায় সারা দেশে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় কক্সবাজার জেলা থেকে চেয়ারম্যান ও মেয়র পদে তিনজন নেতার নাম স্থান পেয়েছে।
ঘোষিত প্রার্থীদের মধ্যে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন জেলা এনসিপির দপ্তর সম্পাদক মুহাম্মদ হোছাইন। এছাড়া কক্সবাজার পৌরসভার মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাশেমকে।
এনসিপির কেন্দ্রীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় অবস্থান শক্তিশালী করতে পর্যায়ক্রমে আরও প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রথম ধাপেই কক্সবাজারের তিন নেতাকে মনোনয়ন দেওয়ায় জেলা নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ট্যাগস :



















