কক্সবাজার ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে মেম্বার ফজলুল হক স্ট্রোকে আক্রান্ত, স্ত্রীও হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ৩৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারে মেম্বার ফজলুল হক স্ট্রোকে আক্রান্ত, স্ত্রীও হাসপাতালে

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত সদস্য (মেম্বার) ও প্যানেল চেয়ারম্যান ফজলুল হক স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত কক্সবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন চিকিৎসকরা।

এদিকে একই সময়ে তার স্ত্রীও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তের প্রয়োজন জানিয়ে সহায়তা চেয়ে পোস্ট করা হয়।

স্থানীয়দের মতে, ফজলুল হক একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ও সমাজসেবক। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার অসুস্থতার খবরে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার ও তার স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে মেম্বার ফজলুল হক স্ট্রোকে আক্রান্ত, স্ত্রীও হাসপাতালে

আপডেট সময় ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬