কক্সবাজার ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালুখালী কাস্টম রোডে সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ২৯০ বার পড়া হয়েছে

Oplus_131072

উখিয়ার বালুখালী কাস্টম এশিয়ান হাইওয়ে রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, একটি এনজিও সংস্থা আইওএম (IOM)-এর গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি অনুযায়ী, নিহত শিশুটি ক্যাম্প-১৩ এর সাব-ব্লক এ-০১ এলাকার বাসিন্দা। যদিও বিষয়টি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ক্যাম্প এলাকায় চলাচলকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের যানবাহন চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, জনবহুল এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বালুখালী কাস্টম রোডে সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬