কক্সবাজার ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের সমিতিপাড়ার বাসিন্দা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব আর নেই

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ২৯২ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার বাসিন্দা ও সকলের শ্রদ্ধেয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আজ (১৮ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুল ওহাব কক্সবাজারের সমিতিপাড়া এলাকার পরিচিত মুখ ছিলেন। তিনি মরহুম মোঃ শরীফের ঘনিষ্ঠ বন্ধু এবং নাজু সওদাগরের বাড়ির পাশের বাসিন্দা হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের সমিতিপাড়ার বাসিন্দা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব আর নেই

আপডেট সময় ০৯:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬