সমিতি পাড়ায় মাদকবিরোধী সচেতনতা র্যালি, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

এম এ বাপ্পি
- আপডেট সময় ০৪:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ৮৪ বার পড়া হয়েছে
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমিতি পাড়ায় মাদকবিরোধী সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে উপকূলীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইয়ার মোহাম্মদ গুরা মিয়া এবং সেক্রেটারি ও উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়ার নেতৃত্বে এই র্যালি বের হয়। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সমিতির সেক্রেটারি জিয়াউল হক জিয়া বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।
এ সময় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ট্যাগস :




















