কক্সবাজার ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঝের টাইলসে ‘আল্লাহু’ লেখা; রামুর খুনিয়া পালং তোয়াইঙ্গা কাটা মসজিদে নামাজ বন্ধ

আব্দুল্লাহ বাপ্পি
  • আপডেট সময় ০৮:১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তোয়াইঙ্গা কাটা এলাকার একটি মসজিদে মেঝের টাইলসে ‘আল্লাহু’ শব্দের মতো অবয়ব বা লেখা দেখার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা বা আলোচনার সৃষ্টি হয়েছে।

এ টাইলস প্যানোয়া ট্রেডিং কর্পোরেশনের কাছ থেকে সরবরাহ করা হয় বলে মানি রিসিপে দেখানো হয়েছে। সেই সাথে এ বিষয়ে মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে মালিক কর্তৃপক্ষ এটি আকিজ গ্রুপের একটি প্রোডাক্টস বলে দাবি করেন।

এ বিষয়ে রামু উপজেলার ইউএনও’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে ওয়াকিবহাল নহেন বলে মন্তব্য করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন বলেন, স্থানীয় মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে এ টাইলস গুলো সরিয়ে নিয়ে নতুন টাইলস স্থাপন করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

অন্যদিকে মসজিদের টাইলসের পায়ের নিচে মেঝেতে ‘আল্লাহু’ লেখা শব্দকে কেন্দ্র করে এলাকার স্থানীয় মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেঝের টাইলসে ‘আল্লাহু’ লেখা; রামুর খুনিয়া পালং তোয়াইঙ্গা কাটা মসজিদে নামাজ বন্ধ

আপডেট সময় ০৮:১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬