কক্সবাজার ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি বিরোধী বিতর্কে জেলা চ্যাম্পিয়ন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়

আব্দুল্লাহ বাপ্পি
  • আপডেট সময় ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

কক্সবাজারে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহযোগিতায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়।

কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় কক্সবাজার মডেল হাই স্কুল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়।

জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা সুমাইয়া আকতার।

এ সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্নীতি বিরোধী বিতর্কে জেলা চ্যাম্পিয়ন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়

আপডেট সময় ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬